০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়ার অনুষ্ঠান

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের কল্যানপুর বাজারে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । একই সঙ্গে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা সন্মলিত লিফলেট বিতরণ শেষে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)। তিনি বলেন, “বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস রাত-দিন কাজ করে যাচ্ছে। বিএনপির ঘোষিত ৩১ দফার অন্যতম এক দফা হলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”

এ সময় তিনি আরও বলেন, “হাজারো ছাত্র-জনতা ও বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়া শেখ হাসিনার সরকারের পতনের পর প্রফেসর ড. ইউনুসের নের্তৃত্বে যে অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে তাদের মূল দায়িত্বই হলো ভংগুর রাষ্ট্র কাঠামোর মিনিমাম সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাবস্থা করা। বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা ব্যাপকভাবে বিরাজ করছে তার সমাধান একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই করতে পারবে।” তিনি আরও বলেন, “বর্তমান ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত হচ্ছে না, তাই নির্বাচনই একমাত্র সমাধান।” এ ছাড়া, সরকারের বিরুদ্ধে দেশে বিরাজমান গণতান্ত্রিক সংকট এবং ভোটাধিকার সঙ্কুচিত হওয়ার ফলে দেশের জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ড. বাবলু আরও বলেন, “এখনো ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে বিএনপির নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এ ছাড়াও ড. বাবলুসহ অন্যান্য বক্তারা বলেন, “বিএনপি একটি জনগণের দল, যেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে এবং সে লক্ষ্যেই এই দল কাজ করছে।”

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইয়াহিয়া মোল্লা, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান,  জিয়নপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিমু খান মেম্বার, খলসী ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু খালিদ ডন, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাচ্চু, বাঁচামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাইয়ুম,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য জাকির হোসেন লিটন, তেঁজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের সভাপতি মো: সেলিম মিঞা, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

এ সময় বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়ার অনুষ্ঠান

Update Time : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫