০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ বালিয়াকান্দি উপজেলা বিএনপি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২২৭ Time View

মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি ॥

দীর্ঘদিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি দু’টি ধারায় বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপ সাবেক সংসদ মোঃ নাসিরুল হক সাবু ও অন্য গ্রুপ মোঃ হারুন-অর রশীদের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন করে আসছিল। রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন নিয়েও ছিল শক্ত অবস্থানে। ধানের শীষের মনোনয়ন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুন-অর রশীদ রাত-দিন ছুটে যান মনোনয়ন প্রত্যাশী ও কর্মী-সমর্থকদের বাড়ী বাড়ী। রাজনীতির কুয়াশাছন্নতা কেটে বইতে থাকে হিমশীতল পরিবেশ। অবশেষে শুক্রবার রাতে দফায় দফায় বৈঠক শেষে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে কোন বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলার ঘোষণা দেন সবাই। পরে দীর্ঘদিনের মনোদ্বন্দ কাটিয়ে নেতাদের বাড়ীতে বাড়ীতে যান। এতে করে ধানের শীষের অবস্থান শক্ত ও বিজয় নিশ্চিতে একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন নেতাকর্মীরা।
বৈঠকে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক সহ উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠক সুত্রে জানাগেছে, সকল প্রকার ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে বালিয়াকান্দি উপজেলা বিএনপি কাজ করবে। নির্বাচনী কমিটি সহ প্রচার-প্রচারণা একত্রে করবেন। আজ থেকে কোন বিরোধ থাকবে না।
পরে রাতেই ছুটে যান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুন-অর রশীদ। তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় সহ সকলকে ঐক্য ধরে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ বলেন, আজ থেকে উপজেলা বিএনপিতে কোন গ্রুপিং থাকবে না। আমরা সবাই ধানের শীষের লোক। ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আমরা আশাবাদী ধানের শীষের বিজয় শতভাগ হবে।
এদিকে, পাংশা ও কালুখালী উপজেলাতেও সকল বিরোধ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সহ প্রচার-প্রচারণা এক সাথে শুরু করেছেন। এতে করে দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান ঘটতে যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

রাজবাড়ী-২ আসনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ বালিয়াকান্দি উপজেলা বিএনপি

Update Time : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫