০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর মধ্যপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরী নীলা (১৫), যিনি গরম তরকারিতে পা ঝলসে আহত হয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সী।

রবিবার (২৬ জুলাই) বিকেলে হাসপাতালেই নীলার মা সাজেদার হাতে প্রবাসী এরশাদ মুন্সীর পাঠানো অনুদান তুলে দেন ধলাইরচর এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ শেখ। এ সময় উপস্থিত ছিলেন সাদ্দাম ও আইয়ুব আলী।

প্রবাসী এরশাদ মুন্সী বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই নীলার চিকিৎসার জন্য সামান্য সহযোগিতা করেছি। নীলার মতো অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই আন্তরিকভাবে প্রত্যাশা করি।

সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ শেখ বলেন, প্রবাসী এরশাদ মুন্সীর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নীলার সুচিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে এক অজ্ঞাত যুবকের ৬ টুকরো মরদেহ উদ্ধার

প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা

Update Time : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬