০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডকাপের মাঠে এবার দায়িত্বের লড়াই, আলফাডাঙ্গা প্রেসক্লাবের দুই সদস্য ক্রীড়া কমিটিতে

ফুটবলের মাঠে প্রতিযোগিতা শুরুর আগেই প্রস্তুতির মাঠে নেমেছে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজন ও পরিচালনার লক্ষ্যে গঠন করা হয়েছে সাত সদস্যের বিশেষ ক্রীড়া পরিচালনা কমিটি। এতে দায়িত্ব পেয়েছেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দুই সদস্য।

রোববার (৯ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটিতে উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুর কাদের তুহিনকে সদস্য সচিব এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মামুন শেখকে স্থানীয় ক্রীড়া সংগঠক সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালামকে। অন্য সদস্যরা হলেন—প্রভাষক মো. আসলাম হোসেন, মো. আব্দুল হামিদ, অলি আহম্মেদ তুষার এবং স্থানীয় জনপ্রতিনিধি মো. নুরইসলাম শেখ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় গঠিত এ কমিটি টুর্নামেন্টের সার্বিক সমন্বয়, তদারকি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

দায়িত্ব পাওয়ার পর আব্দুর কাদের তুহিন ও মো. মামুন শেখ বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো গুরুত্বপূর্ণ একটি ক্রীড়া আয়োজনে দায়িত্ব পেয়ে আমরা আনন্দিত। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতাটি সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কমিটির সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করব। স্থানীয় ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে একটি সফল আয়োজন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

এদিকে ক্রীড়া পরিচালনা কমিটিতে উপজেলা প্রেসক্লাবের দুই সদস্য দায়িত্ব পাওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রীড়া ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের অভিজ্ঞতা টুর্নামেন্টের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে এক অজ্ঞাত যুবকের ৬ টুকরো মরদেহ উদ্ধার

গোল্ডকাপের মাঠে এবার দায়িত্বের লড়াই, আলফাডাঙ্গা প্রেসক্লাবের দুই সদস্য ক্রীড়া কমিটিতে

Update Time : ১১:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬