১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও প‌রি‌চি‌তি

মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজ হল রুমে উৎসবমুখর পরিবেশে এ সভার আয়োজন করা হয়।
​কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ফজলুল হক বেপারী।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও দর্শন বিভা‌গের প্রভাষক তাহমিনা আক্তার। এছাড়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
​প্রধান অতিথির বক্তব্যে কিশোর কুমার দাস নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি মেধা ও মননের বিকাশে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও প‌রি‌চি‌তি

Update Time : ০৫:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬