০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় ছেলেদের ছাড়িয়ে মেয়েদের সাফল্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩৭৬ Time View

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় আবারও এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও সর্বোচ্চ গ্রেড—উভয় ক্ষেত্রেই ছাত্রীরা ছেলেদের ছাড়িয়ে গেছে, যা শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির একটি শক্তিশালী দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফল অনুযায়ী, মেয়েদের গড় পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছেলেদের হার ৬৫.৮৮ শতাংশ। প্রায় ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে ছাত্রীরা।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েরা বেশ এগিয়ে। এ বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী পেয়েছে জিপিএ-৫, যা ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন বেশি। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ৪১৬ জন।

মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ছাত্র অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী এবং ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র।

বিশেষজ্ঞদের মতে, মেয়েদের এ অগ্রগতির পেছনে রয়েছে পরিবারের সচেতনতা, সামাজিক সহায়তা ও সরকারের শিক্ষাবান্ধব নীতিমালা। পাশাপাশি বিভিন্ন এনজিও ও সংস্থার কার্যক্রমও ভূমিকা রেখেছে।

গত কয়েক বছর ধরেই বোর্ড পরীক্ষাগুলোর ফলাফলে মেয়েদের এগিয়ে থাকার ধারা দেখা যাচ্ছে। এটি প্রমাণ করে, নারীরা আর পিছিয়ে নেই—তারা দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে।

এই অর্জন শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বরং জাতীয় উন্নয়ন ও নারী ক্ষমতায়নের প্রতিচ্ছবিও বটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

এসএসসি পরীক্ষায় ছেলেদের ছাড়িয়ে মেয়েদের সাফল্য

Update Time : ০৬:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫