১২:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ভূরঘাটা-কালকিনি সড়ক যেন মৃত্যুফাঁদ, দ্রুত স্থায়ী সংস্কারের দাবি এলাকাবাসীর

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা-কালকিনি সড়কের লাল ব্রীজ এলাকার পূর্ব ঢালে রাস্তা ভেঙে এক মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চললেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধন। যেকোনো মুহূর্তে বড় ধরনের বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির লাল ব্রীজ সংলগ্ন পূর্ব পাশের ঢালে বিশাল অংশ ধসে পড়েছে। ফলে সড়কটি সরু হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
​স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর আগেও একাধিকবার এখানে জোড়াতালির সংস্কার কাজ করেছে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পুনরায় রাস্তা ভেঙে নদী বা খাদের গর্ভে বিলীন হয়ে যায়। কর্তৃপক্ষের এমন ঠুনকো ও সাময়িক সংস্কার কাজকে স্রেফ ‘আইওয়াশ’ বলে মন্তব্য করছেন অনেকে।
​ভুক্তভোগী পথচারী ও যানবাহন চালকরা জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। প্রতিনিয়ত জীবন ও মালামালের ঝুঁকি নিয়ে এই ভাঙা অংশ পার হতে হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে কিংবা বৃষ্টির দিনে এই স্থানটি এক জীবন্ত মৃত্যুফাঁদে পরিণত হয়। ভাঙন যেভাবে দিন দিন বাড়ছে, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
​এলাকাবাসীর জোর দাবি, প্রতিবার নামমাত্র সংস্কার না করে এবার যেন আধুনিক ও টেকসই প্রযুক্তিতে স্থায়ীভাবে সড়কটি মেরামত করা হয়। এই জনদুর্ভোগের অবসান ঘটাতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তারা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ

কালকিনিতে ভূরঘাটা-কালকিনি সড়ক যেন মৃত্যুফাঁদ, দ্রুত স্থায়ী সংস্কারের দাবি এলাকাবাসীর

Update Time : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬