০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দি বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডা. মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, মর্জিনা খাতুন ও রাজু হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কাজের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদারীপুরের কালকিনি ও ডাসারের দুই প‌রিবার‌কে সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌লেন এম‌পি খোকন

বালিয়াকান্দি বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Update Time : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬