০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে হাজী আব্দূর রহমান আব্দূল করিম ডিগ্রী কলেজে জমকালো নবীন বরণ অনুষ্ঠীত

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটার্স এপার্টমেন্ট লিমিটেডের কর্ণধার এবং বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাহবুব-আল করিম, হিতৈষী সদস্য মো. আক্তার হোসেন মুন্সী, অভিভাবক সদস্য মো. দাউদ আলী মোল্লা এবং মধুখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন। এসময় অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চাঁদনী আক্তার ও নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় কলেজের পক্ষ থেকে।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “কলেজের অতীতের সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

মধুখালীতে হাজী আব্দূর রহমান আব্দূল করিম ডিগ্রী কলেজে জমকালো নবীন বরণ অনুষ্ঠীত

Update Time : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫