মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বহুল পরিচিত ‘চাঁন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে গুরুতর অনিয়ম, দূর্নীতি ও ভোক্তা প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পঁচা-বাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার সরবরাহ এবং ভোক্তাদের সাথে প্রতারণামূলক আচরণ করে আসছে।
ভোক্তাদের অভিযোগ অনুযায়ী, হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয় না বলেও জানা গেছে। অনেক সময় বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার পুনরায় গরম করে পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ক্রেতা।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো—একটি ডিমকে দুই ভাগ করে দুইজন ভোক্তার মাঝে পরিবেশন করা হচ্ছে, যা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। এতে একদিকে যেমন ক্রেতারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে খাবারের মান নিয়েও উঠছে প্রশ্ন।
ভুক্তভোগী কয়েকজন জানান, অভিযোগ করার পরও হোটেল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না। বরং অনেক সময় অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।
তবে এ বিষয়ে ‘চাঁন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর কর্তৃপক্ষ বাদশা সত্যতা শিকার করে বলেন, আমি রেস্টুরেন্টে ছিলাম না, কর্মচারিরা যা করেছে ভূল করেছে। আমি ক্ষমা প্রার্থী।
এবিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন মুঠোফোনে বলেন, আমি তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
সচেতন মহলের দাবি, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এমন অনিয়ম বন্ধ করা জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ ও মানসম্মত খাবার পেতে পারেন।
সর্বশেষঃ
মানিকগঞ্জে চাঁন হোটেল এন্ড রেস্টুরেন্ট’—পঁচা খাবার ও প্রতারণার অভিযোগ
-
মানিকগঞ্জ প্রতিনিধি: - Update Time : ০১:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- ৮৬ Time View
Popular Post



















