মাগুরার শ্রীপুর উপজেলার জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজে (২৭ নভেম্বর) বৃহস্পতিবার ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন ও এমএলএসএস মোঃ আবুল হোসেন মোল্যার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান।অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরণ চক্রবর্তী।
সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন,সহকারী অধ্যাপক শাহানা ফেরদৌস,সহকারী অধ্যাপক সংকর বিশ্বাস,মোল্যা আবু কায়ুমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন ও এমএলএসএস মোঃ আবুল হোসেন মোল্যা দুজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিদায়ী বিষয়ের সহকারী অধ্যাপক ও কর্মচারীকে দীর্ঘ কর্মজীবনের সাফল্য ও অবদানের জন্য তাদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
সর্বশেষঃ
শ্রীপুর জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার মাগুরা : - Update Time : ০২:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- ২৩৬ Time View
Popular Post












