মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রকল্প নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার হরগজ, দরগ্রাম ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান মোল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।
সভায় অংশগ্রহণকারীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সম্ভাব্য প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় চাহিদা ও সমস্যা তুলে ধরেন। এ সময় সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এমন অংশগ্রহণমূলক প্রকল্প নির্বাচন প্রক্রিয়া স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মানিকহঞ্জ প্রতিনিধি : 

















