০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই জলপথের সুরক্ষার দায়িত্ব ওয়াশিংটন গ্রহণ করবে এবং এর বিনিময়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উচিত।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

হরমুজ প্রণালির নিরাপত্তার বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা এই প্রণালিটিকে আমাদের নিজেদের জিম্মায় রাখতে যাচ্ছি এবং আমরাই এটি পরিচালনা করব।” তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের অভিভাবক হিসেবে যুক্তরাষ্ট্র নিজেকে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ (প্রণালির রক্ষাকর্তা ফেরেশতা) হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে আর্থিক সুবিধা বা ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও তিনি মত দেন।

ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। এর নিরাপত্তা নিয়ে ভূ-রাজনীতিতে দীর্ঘদিনের উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা প্রশমনে ইরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে সম্প্রতি তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য ওই অঞ্চলে নতুন কোনো ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করে কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Update Time : ০৮:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬