স্টাফরিপোর্টার।।
মাগুরা সদর উপজেলায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে “সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) প্রথম অনুষ্ঠান সকালে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং দ্বিতীয় অনুষ্ঠান
বিকালে মাগুরা শহরের নোমানি ময়দানে
অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,নারী কর্মী এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 









