০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

রবিবার (১৮ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায় , নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃতদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। 

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত এক জোড়া জুতা, যা থেকে পরিচয় শনাক্ত করা যাবে বলে আশা করছে পুলিশ। বর্তমানে মৃতদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে

 এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, “মৃতদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

 পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি মৃতদেহ বা জুতার ভিত্তিতে মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা হাসপাতাল মসজিদ সড়কে উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি ড. মো. ইলিয়াস মোল্যা

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Update Time : ০৭:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫