০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে বিএনপি’র দু’গ্রুপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৫০৬ Time View

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মানিকগঞ্জের ঘিওরে বিএনপি’র দু’গ্রুপে আলাদা আলাদা কর্মসূচী পালিত হয়েছে । এ উপলক্ষে সকাল বৃহস্পতিবার ১০ টায় উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড থেকে বিশাল র‌্যালী ও মিছল নিয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে এক সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এ সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল  ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ঘিওর পাবলিক লাইব্রেরী মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একই সময় সকাল ১০টার দিকে জেলা কৃষকদলের সহ-সভাপতি সেলিম বিন আরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ তোজাম্মেল হক তোজা। এসময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহাঙ্গীর রানা, উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক মোঃ আফিকুল ইসলাম মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক জুয়েল হোসেন, শিবালয় উপজেলা বিএনপি নেতা এস এম আব্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজানসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

ঘিওরে বিএনপি’র দু’গ্রুপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Update Time : ০৭:৪৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪