মাদারীপুরের কালকিনি উপজেলায় উন্নয়নমূলক সার্বিক কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে নবনির্মিত একটি পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই)বিকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীনের সভাপতিত্বে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, সাংবাদিক ও উপজেলা বিএনপি নেতা নাসিরউদ্দিন ফকির লিটন, উপজেলা যুবদল নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিকদার মামুন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা তুহিন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ তদারকি ও পরিদর্শন ব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপজেলার উন্নয়নমূলক কাজসমূহ আরো গতিশীল ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে এ পরিদর্শন কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষঃ
কালকিনিতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে সংসদ সদস্য খোকনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
-
কালকিনি প্রতিনিধিঃ - Update Time : ১০:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- ১৩ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম কালকিনিতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে সংসদ সদস্য খোকনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Popular Post



















