০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসক আবু সাই‌দ রা‌সে‌লের পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস আকনের ইন্তেকাল-শিকারমঙ্গলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস আকন আর নেই। রোববার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম হাজী মো. ইদ্রিস আকন পিরোজপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) আবু সাইদ রাসেল ও ব্যবসায়ী পলাশ আকনের পিতা। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমবার সকাল ৮টায় শিকারমঙ্গল ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার পূর্বে মরহুমের বড় ছেলে, পিরোজপুর জেলার জেলা প্রশাসক ( ডিসি) আবু সাইদ রাসেল উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “মহান আল্লাহ যেন আমার বাবার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস আকন দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

জেলা প্রশাসক আবু সাই‌দ রা‌সে‌লের পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস আকনের ইন্তেকাল-শিকারমঙ্গলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন

Update Time : ০৪:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬