০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এবং সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সংসদ সদস্য মিজ্ সানজিদা ইসলাম।
​বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁদের এই মনোনয়ন প্রদান করেছেন। গত ০২ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(খ) ধারা মোতাবেক জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সুপারিশক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। আগামী ২ বছরের জন্য তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।
​মাদারীপুর-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কালকিনি ও ডাসারসহ গোটা মাদারীপুরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ এই মূল্যায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য খোকন তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম

Update Time : ০৪:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬