শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এবং সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সংসদ সদস্য মিজ্ সানজিদা ইসলাম।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁদের এই মনোনয়ন প্রদান করেছেন। গত ০২ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(খ) ধারা মোতাবেক জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সুপারিশক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। আগামী ২ বছরের জন্য তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।
মাদারীপুর-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কালকিনি ও ডাসারসহ গোটা মাদারীপুরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ এই মূল্যায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য খোকন তালুকদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখব।

বি.এম.হানিফকালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: 

















