০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪২ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।  বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের পূর্বপুকুরিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীদের তথ্যানুযায়ী, দ্রুতগতির অজ্ঞাত গাড়ি পথচারী ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।

সংবাদ পেয়ে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় বা স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহতের সঠিক পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বরংগাইল হাইওয়ে থানার (ওসি)  হারুন অর রশীদ  বলেন, কোনো ব্যক্তি যদি নিহতের স্বজনদের চিনে থাকেন বা তথ্য জেনে থাকেন, তবে দ্রুত ০১৭১১৯৭৫৮৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ

Update Time : ০৬:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬