০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় হতদরিদ্র ও অসচ্ছল নারীদের স্বনির্ভরশীল করে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আলিমুজ্জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া।

সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উপকারভোগীদের সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করে আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আর্থিক উন্নয়ন এবং অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগী হতদরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডাকাতির প্রস্তুতি কালে , দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫।

স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Update Time : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬