০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • নিউজ ডেক্স।
  • Update Time : ০৭:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৪৬ Time View

‎
‎
‎মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার সালেহ আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।
‎
‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিরা।
‎
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার সালেহ আহম্মেদ বলেন, “দুর্গাপূজা বাঙালির একটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন এবং দক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।”
‎
‎
‎সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “শিবালয় থানা পুলিশ পূজা চলাকালীন ২৪ ঘণ্টা মাঠে থাকবে। কোনো মণ্ডপে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হলে সাথে সাথে থানায় জানানোর অনুরোধ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা সকলে একসাথে কাজ করবো।”
‎
‎তিনি আরও বলেন, মাদক ব্যবহার করা যাবে না, এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে এবং মন্দিরের সার্বিক পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে
‎
‎সভা শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে শুনে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি

শিবালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬