০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৬ জন আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ ডিসেম্বর রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আটকরা শার্শার ধান্যখোলা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। আটকদের মধ্যে ৪ জন নারী, ১১ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিদের নাম হলো— সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫), কুষ্টিয়া জেলার জিহাদ হোসেন (২৭), মিন্টু হোসেন (৩৭), মোহম্মদ রনি (২৮), মোহম্মদ জনি (৩২), কমল প্রমাণিক (২২) এবং আসলাম হোসেন (৩২)।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, আটকেরা ২০২৩ সালের ১৮ ও ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তারা ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে ভারত চলে যান। পরে, ২৫ ডিসেম্বর ধান্যখোলা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবির টহলদল তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জ মেডিকেলে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৬ জন আটক

Update Time : ০৬:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪