১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান

মাগুরার মহম্মদপুরে কাজী সালিমা হক মহিলা কলেজের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুস আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতি-এই দুই খাতের সমন্বয়ে একটি শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি
বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি,পাবলিক লাইব্রেরী ও গণগ্রন্থাগারের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সংস্কৃতি মন্ত্রী বর্তমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে উত্তরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান, জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, ওসি (তদন্ত) আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল ও মো. জিয়াউল হক বাচ্চু।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান

Update Time : ০৫:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬