মাগুরার কৃতিসন্তান অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাগুরায় আগমন উপলক্ষে শ্রীপুরে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম গেটে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ গণসংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।
অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি কামারখালীর গড়াই সেতু অতিক্রম করে শ্রীপুরের ওয়াপদা বাজারে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাঁকে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটসংলগ্ন গণসংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোঃ ফারুকুজ্জান ফারুক, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়েত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, মোল্লা খলিলুর রহমান এবং মাসুদ মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহ্বায়ক রুমানুর রহমান বিপ্লব, মহিলা দলের আহ্বায়ক শাহনাজ ফেরদৌস হ্যাপি, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন,
“মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।”
তিনি আরও বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সঙ্গে সমন্বয় করে মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
সর্বশেষঃ
শ্রীপুরে মহিলা এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান
-
বিশ্বজিৎ সিংহ রায়,, (স্টাফরিপোর্টার)। - Update Time : ০৯:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ২২৯ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম শ্রীপুরে মহিলা এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান
Popular Post












