০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে সত্য, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুদ্দোহা (সোহেল)-এর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্তে অভিযোগটি সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি তদন্ত করেন। তদন্ত শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষক নুরুদ্দোহা (সোহেল) তার এক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছেন। তদন্তে উত্থাপিত অভিযোগটি সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত বলে প্রতীয়মান হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড একজন শিক্ষকের আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিকতার স্খলনের শামিল। এ কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও বাস্তবতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে তদন্ত প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে অভিযোগটি সত্য ও বাস্তবসম্মত বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে সত্য, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

Update Time : ০৬:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬