০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে সরকারি খাল ভরাট,কার্যক্রম বন্ধ, ৪০,০০০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় অবৈধভাবে সরকারি খাল বালু দিয়ে ভরাট করার অপরাধে খলিল নামের এক ব্যক্তিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে সরকারি খাল ভরাটের অবৈধ কার্যক্রমটি আজ সকালে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
​আজ (শুক্রবার) সকালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ঠেংগামারা এলাকার একটি সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ফেলে ভরাট করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ সকালে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। এ সময় অবৈধভাবে খাল ভরাটের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত খলিলকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা সাথে সাথেই আদায় করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ নদী, খাল ও জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
​অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকারি খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

কালকিনিতে সরকারি খাল ভরাট,কার্যক্রম বন্ধ, ৪০,০০০ হাজার টাকা জরিমানা

Update Time : ০১:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬