মাদারীপুরের কালকিনিতে সরকারি রাস্তার গাছ কেটে বেরিকেড দেওয়ার সন্ত্রাস বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল সরদার গোপালপুর ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপালপুর এলাকায় সরকারি গাছ কেটে সড়ক অবরুদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সোহেল। আজ গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি সোহেল সরদারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সর্বশেষঃ
কালকিনিতে সরকারি রাস্তার গাছ কাটা মামলার আসামি গ্রেপ্তার
-
কালকিনি,ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: - Update Time : ০৬:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- ৮৪ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনিতে সরকারি রাস্তার গাছ কাটা মামলার আসামি গ্রেপ্তার দৈনিক জনতার সংগ্রাম
Popular Post














