মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারিয়া (৭) নামের এক স্কুল শিক্ষার্থী
ও আবদুস সালাম খান (৬৭) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে।নিহত মারিয়া মাগুরা সদরের কেচুয়া ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। এবং আবদুস সালাম খান মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের আদেল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকাল ১১ টার দিকে
মাগুরা-যশোর সড়কের বেথুয়াডুবি মসজিদ এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়
স্কুল শিক্ষার্থী মারিয়া।এবং সহপাঠী হাবিবা।ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ টাকা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ারপথে মারিয়ার মৃত্যু হয়।অপরদিকে একই দিন সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগার গেট এলাকায় মাগুরামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয়
আবদুস সালাম খান এর।
মাগুরা হাইয়ে পুলিশ সূত্রে জানা গেছে,,গোল্ডেন লাইন পরিবহনটিকে আটক করা হয়েছে।উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সর্বশেষঃ
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ এক ব্যবসায়ী নিহত
-
স্টাফ রিপোর্টার : - Update Time : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- ৬৯২ Time View
Tag :
Daily Janatar Sangram জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ এক ব্যবসায়ী নিহত










