নাজির আহমেদ স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রোববার (৪ মে) দুপুর ১২টায় ছনকা বাজারের পাশে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আহমদ আলী, খোরশেদ আলম, মজনু, ফিরোজা বেগম, জান্নাত আক্তার ও অর্পিতা পাল। তারা বলেন, বিদ্যালয়টি নদীর পাশ থেকে স্থানান্তরের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসায় ছনকা বাজারের পাশে নতুন ভবন নির্মাণ করা হয় এবং সেখানে সুন্দরভাবে শ্রেণিকক্ষ চালু রয়েছে। তবে কিছু ব্যক্তি, বিশেষ করে মজিদ গং এ বিষয়ে ষড়যন্ত্র করে চলেছে।
বক্তারা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Reporter Name 


















