১০:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রড দিয়ে পিটিয়ে স্কুল শিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা!

মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্য দিবালোকে এক স্কুল শিক্ষককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও পা ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসী। আক্রান্ত শিক্ষকের নাম রাজন শিকদার। তিনি কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রাজদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের সন্তান এবং ১৫৮ নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজ বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি শেষে নিজ বাড়ি ফিরছিলেন শিক্ষক রাজন শিকদার। পথিমধ্যে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার পা ভেঙে দেয়।
​ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাল‌কি‌নি হাসপাতালে ভর্তি করেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং মানুষ গড়ার কারিগরের ওপর এমন বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয় এলাকাবাসী ও শিক্ষক সমাজ এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

রড দিয়ে পিটিয়ে স্কুল শিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা!

Update Time : ০১:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬