মাদারীপুরের কালকিনিতে বাসা থেকে চুরিকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও সরঞ্জামসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনার দ্বিতীয় তলার বাসার বারান্দা ও জানালার গ্রিল কেটে সম্প্রতি প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও রুপা চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে মূল অভিযুক্ত মো. সুজন সরদারকে (৩৪) আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সুজনের স্বীকারোক্তিতে কালকিনি বাজারের ‘বিসমিল্লাহ জুয়েলার্স’-এর মালিক এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয় এবং তার দোকান থেকে গলিত স্বর্ণ ও বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।
কালকিনি থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষঃ
স্বর্ণ চুরি মামলার আসামিরা গ্রেপ্তার
-
কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ - Update Time : ০৫:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- ২০৯ Time View
Popular Post
















