০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার।

ঢাকার আশুলিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বিদেশ সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৩ জুন) ভোর রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।

গ্রেপ্তারকৃত বিদেশ সরকার ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে। তিনি তামা-কাশার দোকানে কাজ করেন, পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করেন বলেও জানায় স্থানীয়রা।

র‍্যাব জানায়, আশুলিয়ার লালারটেক এলাকার ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রতিবেশী বিদেশ সরকারের ছেলের সঙ্গে শিশুটি খেলতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিদেশ সরকার শিশুটিকে পাশের রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটি ঘটনা তার পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে র‌্যাব-৪, র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার।

Update Time : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬