০২:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম

ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড় ও নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম।
একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করতে একটি ‘কিশোরী হাইজিন কর্নার’-এর উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অগ্নিকাণ্ড, ঝড় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থ ৯টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। গৃহ নির্মাণের জন্য তাদের মধ্যে মোট ১১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ প্রতি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা হারে মোট ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহানুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বাগত বক্তব্যে পিআইও সাগর হোসেন সৈকত বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, সরকারের দেওয়া এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন একটি সময়োপযোগী উদ্যোগ।

তিনি আরও বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কিশোরী হাইজিন কর্নার এর উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন, চলমান সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আলফাডাঙ্গা সফরকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলামকে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম

Update Time : ১১:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬