০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামের কাদা-পথে উন্নয়নের আলো! বারইপাড়ার ইটের সলিং রাস্তা পরিদর্শনে জামায়াতের শীর্ষ নেতারা

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের ইউনিয়ন পর্যায়ের বরাদ্দকৃত টিআর টেস্ট রিলিফ প্রকল্পের আওতায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বারইপাড়া এলাকায় নির্মাণাধীন ইটের সলিং রাস্তার কাজ এমপির প্রতিনিধি হিসেবে পরিদর্শন করেছেন জামায়াতের শীর্ষ নেতারা।

বুধবার (১০ জুন) দুপুরে বারইপাড়া মেইন রোডের হবি মোল্লার বাড়ি থেকে মনিরুজ্জামান বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার রাস্তার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান।

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাস্তার কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। একটি রাস্তা শুধু মানুষের যাতায়াত সহজ করে না, বরং কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডকে গতিশীল করে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম জিয়াউল হাসান, টগরবন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি সেফায়েত হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি এনামুল হোসেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকতার হোসেন, বানা ইউনিয়ন জামায়াতের সভাপতি আরিফুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

গ্রামের কাদা-পথে উন্নয়নের আলো! বারইপাড়ার ইটের সলিং রাস্তা পরিদর্শনে জামায়াতের শীর্ষ নেতারা

Update Time : ১০:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬