০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সদ্য যোগদানকৃত ৩ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

‎ সোমবার (২৯জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে পোশাক সামগ্রী ও বাইসাইকেল তুলে দেন।

‎বিতরণকৃত পোশাক সামগ্রীর মধ্যে ছিল ইউনিফর্ম, জুতা, টুপি ও রেইনকোট।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।

‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং প্রশাসনিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দায়িত্ব পালনে সহায়তা ও উৎসাহিত করতেই এ ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ

Update Time : ০৯:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬