প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে রাওয়ান ইবনে রমজান স্কুল এন্ড কলেজ, মালুচীতে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। “এক শিশু, এক গাছ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিটি চারার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওপর অর্পণ করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সর্বশেষঃ
”ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি পালন
-
মোঃ জাহাঙ্গীর আলম - Update Time : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- ১৭২ Time View
Popular Post



















