০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে -খন্দকার নাসিরুল ইসলাম

কৃষির টেকসই উন্নয়ন, সেচব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি, কৃষি উন্নয়ন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ফ্যামিলি কার্ড ইস্যুতে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, যারা একসময় ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ বলে বিদ্রূপ করেছিল, আজ তারাই সেই ফ্যামিলি কার্ডের জন্য দ্বারে দ্বারে ঘুরছে।তিনি দাবি করেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে নিয়ে নানা ধরনের কটাক্ষ করা হলেও বিএনপি সরকার গঠনের পর কর্মসূচিটি বাস্তবায়ন শুরু হলে এখন অনেকে সেই সুবিধা পাওয়ার জন্য বিভিন্নভাবে যোগাযোগ করছেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি ঘরে স্বস্তি ও হাসি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

পাশাপাশি কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়ন, পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের সামাজিক বা পারিবারিক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সিনিয়র সহসভাপতি মামুন-উর রহমান।

এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজার শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা ও শাহরিয়ার হাবিব, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে -খন্দকার নাসিরুল ইসলাম

Update Time : ১০:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬