০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২৯১ Time View

স্টাফরিপোর্টার।।

মাগুরার শালিখা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের নানান ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।(২৭নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,”উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না।কৃষকদের চাষাবাদে আরও উদ্বুদ্ধ করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে।এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হাসান।
কারিগরি আলোচনা উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত।
তিনি জানান,২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড) চাষাবাদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শালিখা উপজেলার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

Update Time : ১০:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫