স্টাফরিপোর্টারঃ
মাগুরার মহম্মদপুরে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ধোয়াইল রুস্তম মেডিকেল হলে এ কাউন্সিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম দীপু।বিশেষ অতিথি ছিলেন জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার টোকন,প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।
কাউন্সিলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন ও বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক পদে অজয় কুমার বিশ্বাস ও আমিনুর রহমান (বাদশা) এবং সাংগঠনিক সম্পাদক পদে নাঈম হাসান (বাবলু) ও আমিনুর রহমান (বাদশা) প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটগ্রহণের পূর্বে সভাপতি পদ থেকে তিলাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদ থেকে আমিনুর রহমান (বাদশা) সরে দাঁড়ান। ফলে সভাপতি পদে বাবুল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে অজয় কুমার বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাধ্যমে নাঈম হাসান (বাবলু) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান (বাদশা) পান চার ভোট।
কাউন্সিলে উপজেলার পল্লী চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
সর্বশেষঃ
মহম্মদপুরে পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
-
Reporter Name - Update Time : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ২০৭ Time View
Popular Post



















