২৪ জুন বুধবার ফরিদপুরের মধুখালীতে সকাল ১১ টার সময় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিতরণ ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আল আমিন সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রওশনা জাহান। মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়। আবাসিক মেডিকেল অফিসার ডা: কবির সরদার, উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সুজাতা দাস সহ রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
আয়োজকরা জানান আগামী ২৮ জুন দেশব্যাপী পাঁচ বছরের নিচে সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অভিভাবকদের সচেতন হয়ে, তাদের সন্তানদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়।
পার্থ রায় মধুখালি উপজেলা প্রতিনিধি 



















