০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালী চিনিকলে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৪২৬ Time View

পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি

১৮ অক্টোবর শনিবার সকাল ৮ টায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে ফরিদপুর চিনিকল লিমিটেডের বাস্তবায়নে, চিনিকলের প্রশিক্ষণ ভবনে ,মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বিএসএফআইসি’র উদ্যোগে এর আওতাধীন ১৬ টি মিল/প্রতিষ্ঠান, সদর দপ্তর এবং শিল্প মন্ত্রণালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ গ্রহনে দিনব্যাপী বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক বিকাশ চন্দ্র মিত্র। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় আপত্তি সংকলনভুক্ত হওয়ার কারন সমূহ এবং সংকলনভুক্ত আপত্তি নিষ্পত্তি করার পদ্ধতি পারফরমেন্স অডিট নিয়ে আলোচনা করেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক খাদেমুল বাশার,অডিট ম্যানেজমেন্ট এবং মনিটরিং সফটওয়ার এর মাধ্যমে আপত্তির জবাব প্রদান ও আপত্তি নিষ্পত্তিকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক আফরিন জাহান রওশন, অডিট আপত্তি উত্থাপনের কারন ও তার প্রতিকার ,অডিট নিষ্পত্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব(অডিট) মোঃ আব্দুল ওয়াহেদ,সংস্থার অডিট আপত্তি নিষ্পত্তির নিমিত্তে গৃহিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম,বাৎসরিক হিসাব ও বাজেট সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির পদক্ষেপ নিয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম আলোচনা করেন। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন,কার্যবিবরনী তৈরী ও কর্মাশালা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিএসএফআইসি’র প্রধান নিরীক্ষক জীবন্নাহার। দিনব্যাপী কর্মশালায় চিনিকলগুলোর মহাব্যবস্থাপক(অর্থ),সিনিয়র সহকারী সচিব,বিএসএফআইসি’র বিভিন্ন পর্যায়ের ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিনিকলের উপব্যবস্থাপক(ল্যাব) প্রলয় কুমার সাহা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

ফরিদপুরের মধুখালী চিনিকলে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫