১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার।

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলার পলাতক আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মেম্বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাইচাবাড়ি ও ইয়ারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আব্দুল হালিম মেম্বার (৫৫) ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকার মৃত পিয়ার আলী মাদবরের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধামসোনা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া গ্রেপ্তার সোহেল মোল্লা (৩৫) ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইয়ারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লার অবস্থান সনাক্ত করা হয়। পরে ডিবি পুলিশের একটি চৌকস দল আশুলিয়ার কাইচাবাড়ি ও ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিবি পুলিশ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, আব্দুল হালিম মেম্বার ও সোহেল মোল্লা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আব্দুল হালিমের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা এবং সোহেল মোল্লার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। আজ (বুধবার) দুপুরে তাদেরকে আশুলিয়া থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ও রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার।

Update Time : ০৩:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬