স্টাফরিপোর্টারঃ
মাগুরায় চালু হয়েছে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি)।বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন অংশ হিসেবে মাগুরা সদর থানায় আনুষ্ঠানিকভাবে-২০ জুলাই রাত থেকে অনলাইন জিডির শুভ উদ্বোধন করা হয়েছে।
এখন থেকে মাগুরা জেলার চারটি থানায় অনলাইনে সকল ধরনের জিডি করার সুযোগ পাবেন সাধারণ মানুষ।বাংলাদেশ পুলিশ “প্রধান উপদেষ্টার” নির্দেশনায় এবং
সেবা সহজ করনের জন্য অনলাইন ভিত্তিক জিডি চালু করা হয়।প্রতিদিন অনলাইনে কেবল হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা গেলেও এখন হুমকি,পারিবারিক দ্বন্দ্ব,প্রতারণা দুর্ঘটনা বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কেও অনলাইনে জিডি করা যাবে।জানা গেছে,,অনলাইনে জিডি করতে চাইলে নাগরিকদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি
নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।পরে অ্যাপে নিবন্ধন শেষ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সহজেই জিডি করা যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে ,,জেডি এন্ট্রি হয়ে গেলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে আবেদনকারী কে জানিয়ে দেয়া হবে।এছাড়া অনলাইন সেবায় ব্যবহারকারী নিজেই ঘরে বসে জানতে পারবেন তার জিডি এখন কোন অবস্থায় রয়েছে।ড্রাফট,তদন্তকারী নাকি নিষ্পত্তিকৃত।এমন উদ্যোগ স্থানীয় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।এখন থেকে মাগুরা সদর,শ্রীপুর,মহম্মদপুর ও শালিখা চার থানার আওতায় সকল জনগণ অনলাইনে জিডি বা সাধারণ ডায়েরি সুবিধা নিতে পারবেন।
সর্বশেষঃ
মাগুরায় চালু হলো অনলাইনে জিডি
-
Reporter Name - Update Time : ১২:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- ১৬২ Time View
Popular Post




















