০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় ওয়ার্ডভিত্তিক সন্দেহভাজনদের ডোপ টেস্ট করা হবে — ইউএনও রিফাত নূর মৌসুমী

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বলেছেন, গোপালপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে চাই। ওয়ার্ডভিত্তিক সন্দেহভাজনদের তালিকা করে প্রয়োজনে ডোপ টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়ে এ ইউনিয়নে জিরো টলারেন্স নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ এবং মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে মেধাশূন্য করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, তথ্য যাচাই না করে কোনো কিছু শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানূর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, গোপালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ কর্মকর্তা এসআই সমীর কুমার হোড়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. হাফিজুর রহমান।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

আলফাডাঙ্গায় ওয়ার্ডভিত্তিক সন্দেহভাজনদের ডোপ টেস্ট করা হবে — ইউএনও রিফাত নূর মৌসুমী

Update Time : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬