মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইর কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ঘরের গবাদি পশুও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সবকিছু হারিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
এদিকে সর্বস্ব হারানো এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং দ্রুত সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সর্বশেষঃ
কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত,ব্যাপক ক্ষয়ক্ষতি
-
বি.এম. হানিফ,কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধি: - Update Time : ১২:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- ১৬৫ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত দৈনিক জনতার সংগ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি
Popular Post




















