০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে শিক্ষককে হত্যাচেষ্টার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনকে পিটিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৫টায় উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
​মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদদীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিক্ষক রাজনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
​মানববন্ধন শেষে শিক্ষকরা হামলাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক রাজন শিকদার স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওৎ পেতে থাকে। রাজন শিকদারকে একা পেয়ে মিলন মোল্লা ও তার সহযোগীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং দুই পা ও একটি হাত ভেঙে দেয়।
​পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামি করে ভুক্তভোগী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ: প্রাণনাশের হুমকির অভিযোগ

কালকিনিতে শিক্ষককে হত্যাচেষ্টার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

Update Time : ০৫:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬