০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী

আসন্ন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন নিয়ে লড়তে চান বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় শুরু করেছেন।
​মাহবুব হোসেন মুন্সী কালকিনির ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম জাবেদ আলী মুন্সী ছিলেন তৎকালীন সময়ের একজন অত্যন্ত সুপরিচিত ও গণ্যমান্য ব্যক্তিত্ব, যাঁর নাম পুরো উপজেলাজুড়ে সমাদৃত। পারিবারিক ঐতিহ্য সূত্রেই মাহবুব হোসেন মুন্সীর ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে পথচলা। তাঁর পুরো পরিবারই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর বড় ভাই মরহুম ইকবাল হোসেন খোকন মুন্সী ছিলেন কালকিনি উপজেলার সাবেক সফল চেয়ারম্যান এবং দলের একজন একনিষ্ঠ প্রাণপুরুষ।
​স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, বড় ভাইয়ের এবং নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কারণে পুরো পৌর এলাকায় মাহবুব হোসেন মুন্সীর একটি বিশাল পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের মতে, তাঁর রাজনৈতিক পরিচয় ভোটারদের কাছে ‘আয়নার মতো স্বচ্ছ’। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে আসন্ন পৌর নির্বাচনে একজন যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে দেখছেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
​এলাকাবাসীর দাবি, মাহবুব হোসেন মুন্সী একজন অত্যন্ত ধার্মিক ও আল্লাহভীরু মানুষ। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সততার সাথে জীবনযাপন করেন। সাধারণ মানুষ মনে করেন, তিনি যদি পৌর মেয়র নির্বাচিত হন বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেন, তবে অত্যন্ত বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।
​পৌরবাসী আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বিএনপি তাঁকে দলীয় প্রতীক ও সমর্থন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং কালকিনি পৌরসভার সামগ্রিক উন্নয়নে এক অনন্য ভূমিকা পালন করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী

Update Time : ০৪:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬