১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে ভিত্তিহীন ও ষডযন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ Time View

পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় ফরিদপুরের মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে ভিত্তিহীন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন কৃষি উদ্যোক্তা নাজমুল বিশ্বাস।
এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা নাজমুল বিশ্বাস তার লিখিত বক্তব্যে জানান, জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৬ সালে দেশে ফিরে আসেন এবং ২০১৭ সালে আবারও জীবিকার তাগিদে ওমানে প্রবাস জীবন শুরু করেন। সেখানে দীর্ঘদিন কর্মজীবন শেষে তিনি ২০২১ সালে দেশে ফিরে এসে একটি গরুর ফার্ম এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ‘অগ্রযাত্রা’ নামের একটি ফেসবুক পেজে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে, তিনি হুন্ডির ব্যবসা করেন ও মাদকের কারবারি—যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর আরও দুই ভাইকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

নাজমুল বিশ্বাস আরও জানান, তাঁর ভাই ইমামুল ইসলাম মামুন ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন এবং এখনো তাঁর পরিবারসহ সেখানেই অবস্থান করছেন। তারপরও কিভাবে তাঁদের তিন ভাইকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত দেখিয়ে সংবাদ প্রকাশ করা হলো তা বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে ভিত্তিহীন ও ষডযন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৫:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫